সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় এখনো নিখোঁজ ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ২০৪ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।বুধবার সকালে ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।নিখোঁজ তিনজন হলেন মো. মেহেদী হাসান স্বপন, ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া (সেলিম) ও মো. রবিন হোসেন।আব্দুর রহমান জানান, রাতে পাঁচজনের পরিবার ঢাকা মেডিকেলে তাদের স্বজনদের খুঁজতে আসেন। পরে দুজনের খোঁজ পাওয়া গেছে। বাকি তিনজনের এখনো খোঁজ পাওয়া যায়নি।নিখোঁজ মো. মেহেদী হাসানের দুলাভাই আবু তাহের গণমাধ্যমকে জানান, তার শ্যালক সিদ্দিকবাজারের ওই ভবনের আন্ডারগ্রাউন্ডে বাংলাদেশ স্যানিটারি নামের একটি দোকানে কাজ করত। ঘটনার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।বাকি দুজনের মধ্যে ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া পথচারী ও রবিন হোসেন ওই ভবনের একটি দোকানে কাজ করত বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিবারের কারওর বক্তব্য পাওয়া যায়নি।এদিকে নিহতদের মধ্যে ১৬ জনের মরদেহ মঙ্গলবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।এ ছাড়া গুরুতর আহতদের ২৫ হাজার টাকা এবং কম আহতদের ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে অস্থায়ী বুথ করে এসব সহায়তা দেওয়া হচ্ছে।এর আগে মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয়তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলা বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়।এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় এখনো নিখোঁজ ৩

আপডেট সময় : ০৭:৩১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩