সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

শিক্ষার্থীদের প্রায়োগিক দক্ষতা অর্জন জরুরি : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ২১৯ বার পড়া হয়েছে

সিলেট নগরীর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ৬৪ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী ২০২৩ শেষ হয়েছে। তিন দিনব্যাপী মহোৎসবের নানা আয়োজনে দিনভর ছিল অগ্রজ-অনুজদের মিলনমেলা।

শনিবার আয়োজিত সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেন, বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীদেরও চাকরির নিশ্চয়তা নেই। এই বাস্তবতা পৃথিবীর সবদেশের ক্ষেত্রে প্রযোজ্য। পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা এখন সার্টিফিকেট অর্জনের নামমাত্র। শিক্ষার্থীদের কর্ম উপযোগী করার জন্য প্রায়োগিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য সবাইকে নানা বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।

এসময় সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের নানা কার্যক্রমের প্রশংসার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম পরিচালনা ও জীবন-জীবিকার সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার নির্দেশনা দেন তিনি।
সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী উদযাপন পর্ষদের আহবায়ক কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল। তিনি তার বক্তব্যে বলেন, দক্ষতাভিত্তিক শিক্ষার উন্নয়ন হলে আজকের শিক্ষার্থীরা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জগুলোকে শক্তভাবে মোকাবিলা করতে পারবে। একইসাথে মূল্যবোধ রক্ষা করে তাদের মানব উন্নয়নে আগ্রহী করে তুলতে হবে। বর্তমান প্রজন্ম জ্ঞান ও দক্ষতায় পূর্ণ হলে আমাদের জাতির ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে।

পুনর্মিলনী উদযাপন পর্ষদের সদস্য সচিব সৈয়দ জুবায়ের আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মানিক, যুক্তরাজ্যের কেমডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নাজমা রহমান, বিশিষ্ট ব্যাংকার সমর উদ্দিন মানিক, বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, বিশিষ্ট শিল্পপতি আতাউল্লাহ সাকের, দৈনিক সিলেটের ডাক-এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা বেগম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠার ৬৪ বছরে আয়োজিত প্রথম মিলনমেলায় প্রাক্তন শিক্ষার্থীরা যেন হারিয়ে গিয়েছিলেন সেই পুরনো দিনের স্মৃতিতে। খুঁঁজে ফিরেছেন শিক্ষাজীবনের দিনগুলোর স্মৃতিকথা। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে প্রিয় বন্ধুদের কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন সবাই। অনুষ্ঠানের তিন দিন আগে পুরো ক্যাম্পাস সেজেছিল বর্ণিল আলোকসজ্জায়। নানা বয়সের প্রাক্তনদের আবেগ যেন একটু বেশিই ছিল। তাদের আবেগ-স্মৃতিচারণ-আড্ডা ছুঁয়ে যায় বিদ্যালয় মাঠ। দৃষ্টিনন্দন শহীদ মিনারের সামনে ছবি তুলে তৃপ্ত অনেকে। দীর্ঘদিনের পুরনো বন্ধু, সতীর্থ, শিক্ষক-শিক্ষার্থীদের পেয়ে প্রাণ জুড়িয়ে শেষ হয় পুনর্মিলনী অনুষ্ঠান।গত ২ মার্চ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ৬৪ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী ২০২৩ মহোৎসবের বর্ণাঢ্য উদ্বোধন হয়। তিন দিনব্যাপী মহোৎসবের আয়োজনে ছিল শিক্ষক সম্মাননা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোজ, ক্রীড়া প্রতিযোগিতা,র‌্যাফেল ড্র ও আতশবাজি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিক্ষার্থীদের প্রায়োগিক দক্ষতা অর্জন জরুরি : প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট সময় : ০৭:৪০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩