সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

রাশিয়ার করোনা টিকার শীর্ষ বিজ্ঞানীকে শ্বাসরোধে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:১২ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ২৪৫ বার পড়া হয়েছে

রাশিয়ায় স্পুতনিক ভি করোনার টিকা তৈরিতে সহায়তাকারী বিজ্ঞানীদের একজন আন্দ্রে বোটিকভকে তাঁর অ্যাপার্টমেন্টে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ হত্যায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৪৭ বছর বয়সী বোটিকভ রাশিয়ার গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর ইকোলজি অ্যান্ড ম্যাথমেটিকসের একজন জ্যেষ্ঠ গবেষক ছিলেন। গত বৃহস্পতিবার তাঁকে তাঁর অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। রুশ তদন্তকারীদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে তাস।করোনা টিকা নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে এই ভাইরোলজিস্টকে ‘অর্ডার অব মেরিট ফর দ্য ফাদারল্যান্ড’ পুরস্কারে ভূষিত করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যে ১৮ বিজ্ঞানী ২০২০ সালে স্পুতনিক ভি টিকা তৈরি করেছিলেন, তাঁদের একজন বোটিকভ।রুশ তদন্তকারী কর্তৃপক্ষ এক টেলিগ্রাম বিবৃতিতে বলেছে, তারা বোটিকভের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত করছে।তদন্তকারীদের তথ্যমতে, গ্রেপ্তার যুবকের বয়স ২৯ বছর। তাঁর সঙ্গে বোটিকভের সঙ্গে তর্কবিতর্ক হয়েছিল। একপর্যায়ে তিনি বোটিকভকে বেল্ট দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। হত্যাকাণ্ড শেষে তিনি পালিয়ে যান।

রুশ তদন্তকারী সংস্থা জানিয়েছে, বোটিকভের লাশ উদ্ধারের পরপরই সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করেছেন। তাঁকে ইতিমধ্যে অভিযুক্ত করা হয়েছে। অতীতে তাঁর অপরাধমূলক কাজের রেকর্ড রয়েছে। গুরুতর অপরাধের অভিযোগে তিনি আগে বিচারের মুখোমুখি হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাশিয়ার করোনা টিকার শীর্ষ বিজ্ঞানীকে শ্বাসরোধে হত্যা

আপডেট সময় : ০৫:৩১:১২ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩