সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

ইসরাইলকে সহায়তা করলে হামলার হুমকি হিজবুল্লাহর, যা বলল সাইপ্রাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :  অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো ইউরোপের দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লাহরপ্রধান হাসান নাসরুল্লাহ। তিনি ধারণা করছেন, সর্বাত্মক যুদ্ধ শুরু হলে সাইপ্রাস দখলদার ইসরাইলি বাহিনীকে তাদের বন্দর ও ঘাঁটি ব্যবহার করতে দিতে পারে।

বৃহস্পতিবার সাইপ্রাসের মুখপাত্র কনস্ট্যান্টিনোস লেটিমপিওটিস এর জবাব দিয়েছেন। খবর আলজাজিরার। এ বিষয়ে সাইপ্রাস সরকারের মুখপাত্র বলেছেন, হিজবুল্লাহপ্রধানের দেওয়া বিবৃতি এবং হুমকি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সাইপ্রাস কখনও সামরিক সংঘাতে জড়িত ছিল না, হবেও না। 

সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলাইডস বলেছেন, তার দ্বীপ রাষ্ট্র ওই অঞ্চলে কোনো সামরিক অভিযানে ‘কোনোভাবেই জড়িত নয়’। সাইপ্রাসের মুখপাত্র কনস্ট্যান্টিনোস লেটিমপিওটিস বলেন, লেবাননের সঙ্গে আমাদের সম্পর্ক এখনো চমৎকার।

এদিকে লেবানন থেকে আল জাজিরার প্রতিনিধি বলেছেন, হিজবুল্লাহ এখনও সাবধানে এগোচ্ছে। এখনো তারা ইসরাইলের সঙ্গে সম্পর্কের অলিখিত নিয়ম মেনে চলছে।  সংঘাত মূলত সীমান্ত অঞ্চল এবং সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ। বুধবার নাসরুল্লাহ লেবানন ও ইসরাইলি উপকূলের পশ্চিমে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত ইইউ সদস্য সাইপ্রাসকে সতর্ক করে বলেন, ‘তাদের কাছে তথ্য আছে যে ইসরাইল সাইপ্রাসে সামরিক মহড়া চালাচ্ছে।’ 

নাসরুল্লাহ বলেন, ‘লেবাননে হামলা চালানোর জন্য যদি সাইপ্রাসের বন্দর এবং ঘাঁটি ইসরাইলি শত্রুদের জন্য খুলে দেওয়া হয়, এটির অর্থ হবে, সাইপ্রাসের সরকার এই যুদ্ধের অংশ এবং প্রতিরোধবাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে কাজ করবে।’ বুধবার বক্তব্যে হাসান নাসরুল্লাহ যা বলতে চেয়েছেন তা হলো, হিজবুল্লাহ ইসরাইলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চায় না। তবে তারা ইসরাইলের ভয়ে ভীতও নয়।’ 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলকে সহায়তা করলে হামলার হুমকি হিজবুল্লাহর, যা বলল সাইপ্রাস

আপডেট সময় : ০৪:৩৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪