সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শিশুকে যৌ’ন নি’র্যাতন ও হ’ত্যার ঘটনায় চাচা গ্রে’প্তার মাজারে আসা প্রতিবন্ধী তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৩ সিলেট পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮ সিলেটে হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু সিলেটে ওসমানীতে হাম রোগীদের জন্য নতুন ইউনিট ও আইসিইউ চালু সিলেটে ‘হবিগঞ্জ এক্সপ্রেসের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও দগ্ধ হয়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সকল আসামী খালাস প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার

সিলেটে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের ৩য় ধাপের জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেট বিভাগের ১০টি উপজেলা পরিষদের ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২৪ এর ৩য় ধাপের নির্বাচনে নবনির্বাচিত জনপ্রতিনিধিগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ আজ শনিবার ১৫ জুন বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সিলেটের ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, বিয়ানীবাজার; হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, সদর, লাখাই; সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিগণ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সিলেট বিভাগের ১০টি উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন উল্লেখ করে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, বর্তমান ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, এখন বাংলাদেশ উন্নত দেশ গঠনের পথে এগিয়ে যাচ্ছে। প্রধান অতিথির বক্তৃতায় নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে শপথ বাক্যের মর্মার্থ বুকে ধারণ করে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার কাজে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।

জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে যৌথভাবে কাজ করে উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে দেশের সামর্থ যেমন বেড়েছে, সম্ভাবনাও বেড়েছে। এ অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সরকারের কর্মপরিকল্পনার সম্মিলিত বাস্তবায়ন। জনগণের ভোটের মাধ্যমে জনগণের সেবা করার জন্য জনপ্রতিনিধিদের নির্বাচিত করা হয় মন্তব্য করে তিনি আরো বলেন, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে সুন্দর কর্ম পরিবেশ গড়তে পারলেই জনগণ দ্রুত কাঙ্খিত সেবা পাবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বেগবান হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের ৩য় ধাপের জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪