সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সিলেট কয়েকটি অনুষ্ঠানে অংশ নেয়ার পর তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাকে সিলেট সিএমএইচে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে এয়ার এম্বুলেন্সে  ঢাকার সিএমএইচে আনা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। 

সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন মঙ্গলবার বিকালে নগরীতে একটি অনুষ্ঠানে অংশ নেন। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এর আগে তিনি চামেলীবাগে টিলা ধসে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই ঘটনার খবর পেয়ে ঢাকা থেকে সিলেটে ছুটে গিয়েছিলেন তিনি। ড. একে আব্দুল মোমেনের ভাই সাবেক সচিব ড. একে আব্দুল মুবিন জানান, ড. মোমেন বর্তমানে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

আপডেট সময় : ০৮:৩৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪