সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

টিলার কিনারে থাকা ২ ভাইর পরিবারের মধ্যে মাটি চাপায় ১ পরিবারে ৩জনের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:০১ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রবিবেদন :

সিলেট নগরীর মেজরটিলায় টিলাধসে মাটিচাপা পড়া একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ জুন) দুপুর ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মাটি চাপা পড়ে নিহতরা হলেন আগা করিম উদ্দিন, তার স্ত্রী শাম্মি আক্তার রুজি ও ১৫ মাস বয়সের শিশু তানিম। সোমবার (১০ জুন) ভোর ছয়টার দি‌কে টিলাধ‌সে দুই পরিবারের ছয়জন মাটির নিচে চাপা পড়ে। তাদের মধ্যে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

জানা গেছে, চামেলিবাগের টিলার পাশে একটি বাসায় দুই ভাই পরিবার নিয়ে থাকেন। ভোরে টিলা ধসে দুই পরিবারের ৬ জন মাটি চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে তাদের মধ্যে তিন জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে দুপুরের দিকে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ। এর আগে সকাল ৬টার দিকে নগরীর ৩৫নং ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় টিলাধসের ঘটনা ঘটে। এ সময় দুটি পরিবারের অন্তত সাতজন আটকা পড়েন। তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। টিলাধসের ঘটনায় শুরুতে উদ্ধার তৎপরতা শুরু করে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। পরে সেখানে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরা।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, সকাল ৬টার দিকে বিকট শব্দে টিলা ধসের ঘটনা ঘটে। এখানে দুটি পরিবারের সাতজন মানুষ মাটিচাপা পড়ে। তাদের মধ্যে চারজনকে জীবিত ও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শাহপরাণ থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, সকাল ৭টার দিকে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। ভারী বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধাপাকা ঘরের উপরে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টিলার কিনারে থাকা ২ ভাইর পরিবারের মধ্যে মাটি চাপায় ১ পরিবারে ৩জনের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:৪০:০১ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪