সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

সিলেট ১৮৩টি ভূমি-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

বর্তবমান সরকার ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে দেশে যেন কেউ গৃহহীন-ভূমিহীন না থাকে- ‘আশ্রয়ণ প্রকল্প’র মাধ্যমে সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ জুন) আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেবেন শেখ হাসিনা।

১৮ হাজার ৫৬৬টি ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে সিলেট জেলার ৪ উপজেলায় ১৮৩টি ভূমি ও গৃহহীন পাবেন নিজেদের মাথা গোঁজার ঠাঁই। রবিবার (৯ জুন) বেলা ২টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিং করে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানান, মঙ্গলবার বেলা ১১টায় ভূমি-গৃহহীন পরিবারগুলোকে ৫ম পর্যায়ের ২য় ধাপে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের  উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এ ধাপে সিলেট জেলার ওসমানীনগর, বিশ্বনাথ, বিয়ানীবাজার ও গোয়াইনঘাটে ১৮৩টি ভূমি-গৃহহীন পরিবারকে ২ শতক জমিসহ পাকা ঘর প্রদান করা হবে। এর মধ্যে ওসমানীনগরে ১১০টি, বিশ্বনাথে ৩টি, গোয়াইনঘাটে ৪০টি ও বিয়ানীবাজারে ৩০টি। 

জেলা প্রশাসক বলেন- মাননীয় প্রধানমন্ত্রী গত বছরের নভেম্বরে সিলেট জেলাকে “ভূমিহীন ও গৃহহীনমুক্ত” ঘোষণা করেন। ২০২২ সালের তালিকা অনুযায়ী- সিলেট জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ছিলো ৫৪৭২টি। এই ৫৪৭২টি পরিবারের মধ্যে ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম পর্যায়ে (১ম ধাপ) যথাক্রমে ৩১৩১, ১১৫, ১১৫৮, ৯৫৫ ও ১১৩টি- মোট ৫৪৭২টি ঘর প্রদান করা হয়। এবার ৫ম পর্যায়ের ২য় ধাপে এই ১৮৩টি ঘর প্রদান করা হবে।  

তিনি বলেন- এবারে ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার ১১৩টি গৃহের নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হয়েছে । এছাড়া গোয়াইনঘাট উপজেলায় ৪০টি ও বিয়ানীবাজার উপজেলায় ৩০টি দীর্ঘ দিনের পুরাতন জরাজীর্ণ সি. আই শিট ব্যরাক প্রতিস্থাপন করে সেমি-পাকা একক গৃহ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। অপরদিকে, বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে ৭১টি প্রতিবন্ধী পরিবারকে একটি করে খ শ্রেণির সেমিপাকা গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ১৮৩টি ভূমি-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান

আপডেট সময় : ০৪:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪