সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

অনুমতি ছাড়া হজ করলে যে শাস্তি হতে পারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে

 অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

কেউ যদি অনুমতি ছাড়া হজ করেন, তাহলে তাকে জরিমানা করার কথা জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন তারা। এর আগেও জানানো হয়েছে, কোনো প্রবাসী অনুমতি ছাড়া হজ করলে তাকে দেশে ফেরত পাঠাবে সৌদি। সেইসঙ্গে সৌদিতে পুনরায় প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। 

আরও বলা হয়েছে যে, সৌদি নাগরিক, প্রবাসী বা দর্শনার্থী যেই হোক না কেন—হজের বিধান ভঙ্গ করা ব্যক্তিকে ১০ হাজার রিয়াল জরিমানাও করা হবে। প্রবাসীদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং নির্দিষ্ট সময়ের জন্য তারা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

সৌদির পাবলিক সিকিউরিটি জোর দিয়ে বলেছে, একই অপরাধ বারবার করা ব্যক্তিদের জন্য জরিমানার অঙ্ক দ্বিগুণ করা হবে। সংস্থাটি হজ প্রবিধানগুলো মেনে চলার গুরুত্বের ওপর জোর দেওয়ার পাশাপাশি হাজিদের নিরাপদে, আরামদায়ক এবং শান্তিপূর্ণভাবে পবিত্র হজ পালন নিশ্চিত করার জন্য নির্দেশ মেনে চলার ওপরও জোর দিয়েছে।

কোনো নিয়ম ভঙ্গের ঘটনা কর্তৃপক্ষকে জানাতে সৌদি মন্ত্রণালয় নাগরিকদের মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলের জন্য টোল-ফ্রি নম্বর ৯১১ এবং অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

দেশ সৌদি আরবে ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৬ জুন। আর আগামী ১৪ জুন থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অনুমতি ছাড়া হজ করলে যে শাস্তি হতে পারে

আপডেট সময় : ১১:০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪