সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলি সেনা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে

 আন্তর্জাতিক ডেস্ক : অনলাইন সংস্করণ

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলের এক সেনা নিহত হয়েছেন। বুধবার উত্তর ইসরাইলের লেবানন সীমান্তে ওই ড্রোন হামলা হয়। বৃহস্পতিবার ভোরে এক সেনা নিহতের এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইলি বাহিনী (আইডিএফ)। সার্জেন্ট পদধারী নিহত ওই সেনার নাম রেফায়েল কাউডার্স। যার বয়স আনুমানিক ৩৯ বছর। খবর টাইমস অফ ইসরাইলের।

উত্তর ইসরাইলের শহর হুরফিশের লেবানন সীমান্তে দায়িত্ব পালন করছিলেন রেফায়েল। ড্রোন হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ওই অঞ্চলের একটি হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে মারা যান তিনি।  

ইসরাইলি বাহিনী জানিয়েছে, ওই হামলায় এক রিজার্ভ সেনাও গুরুতর আহত হয়েছে। ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ  ইসরাইলি স্থাপনা লক্ষ্য করে গত অক্টোবর থেকে হামলা চালাচ্ছে।

হামাসের হামলায় ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬৪৫ ইসরাইলি সেনা প্রাণ হারিয়েছে।  এদিকে গাজায় স্থায়ী যুদ্ধ বিরতিতে যেতে অবিলম্বে ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে হামাস। বিশ্বব্যাপী বিভিন্ন পক্ষের যুদ্ধবিরতির আহবান উপেক্ষা করে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। গাজায় চলমান সংঘাতের মাঝে লেবানন সীমান্তে হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই আরো জোরদার কথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলি সেনা নিহত

আপডেট সময় : ১০:৫০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪