সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

জয়ের পর দিল্লিতে প্রথম বৈঠকে এনডিএ নেতারা, কী নিয়ে আলোচনা?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

লোকসভা নির্বাচনে জয়ের পর প্রথমবারের মতো বৈঠকে বসছেন নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) আইনপ্রণেতারা। শপথগ্রহণের আগে শুক্রবার দিল্লিতে এই বৈঠকে জোটের শরিকদের মধ্যে সরকার গঠনের খুঁটিনাটি  নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মোদির জোটের শরিকরা, বিশেষ করে তেলুগু দেশম পার্টি (টিডিপি) এবং জনতা দলের (ইউনাইটেড) নজর নিম্নকক্ষে স্পিকার পদের দিকে। আর বিজেপি চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ধরে রাখবে। এগুলো হচ্ছে- পররাষ্ট্র, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং অর্থ।

শুক্রবার সকালে দলের আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকের পর মোদি এনডিএর বৈঠকে যোগ দেবেন, যেখানে তাকে আনুষ্ঠানিকভাবে জোটের নেতা নির্বাচিত করা হবে। এনডিএর এক নেতা রয়টার্সকে জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আর্জি নিয়ে শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার কথা রয়েছে মোদির।

আগামী রোববার মোদীর নেতৃত্বে নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে। লোকসভা নির্বাচনে জিতে মোদি রেকর্ড টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে চলেছেন। তবে এই প্রথম তার দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার গঠনের জন্য আঞ্চলিক দলগুলোর সমর্থনের প্রয়োজন হচ্ছে।

আগের দুই মেয়াদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজেপি এবার লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে এককভাবে মাত্র ২৪০টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য ২৭২ আসন প্রয়োজন। আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি আসন জিতেছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২৩২ আসনে জিতেছে, এর মধ্যে এককভাবে কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জয়ের পর দিল্লিতে প্রথম বৈঠকে এনডিএ নেতারা, কী নিয়ে আলোচনা?

আপডেট সময় : ১০:২২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪