সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

উজানের ঢলে গোয়াইনঘাটের বিভিন্ন অঞ্চল প্লাবিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন ডেস্ক

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাটে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে পানি বন্দী রয়েছেন হাজারো মানুষ।

বুধবার (২৯ মে) এর তথ্য অনুযায়ী গোয়াইনঘাট ব্রীজ পয়েন্টে পানির লেভেল ১০.১১ মিটার (বন্যাসীমা: ১০:৮২) এবং সারি ঘাট পয়েন্টে পানির লেভেল ১২.৮৮ (বিপদ সীমা: ১২.৩৫), যা বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সারিঘাট-গোয়াইনঘাট সড়কের দুটি পয়েন্ট, গোয়াইনঘাট-রাধানগর ও জাফলং সড়কের শিমুলতলা এলাকা বন্যার পানিতে প্লাবিত রয়েছে।

বর্তমানে হাওরাঞ্চলের বাড়িঘরের মানুষ পানিবন্দী। রুস্তমপুর, লেংগুড়া, ডৌবাড়ি, নন্দিরগাঁও ইউনিয়ন, পূর্ব ও পশ্চিম আলীরগাও, পশ্চিম জাফলং, মধ্য জাফলংয়ে বন্যার পরিমাণ বেশি।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা মনিটরিং সেলের অফিসারগণ (পিআইও, কৃষি অফিসার, মৎস্য অফিসার, প্রাণিসম্পদ অফিসার) সহ জনপ্রতিনিধিদের নিয়ে বন্যা দুর্গত ও ঝুঁকিপ্রবণ এলাকা সমূহে সরেজমিনে কার্যক্রম পরিচালনা করছেন।

এদিকে, যে সকল এলাকায় ঝুঁকিপূর্ণ ও প্লাবিত হতে পারে সে সকল এলাকার ঘরবাড়ি, বাজার ও দোকান সমূহ থেকে জানমাল নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য স্থানীয়দের সতর্ক করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উজানের ঢলে গোয়াইনঘাটের বিভিন্ন অঞ্চল প্লাবিত

আপডেট সময় : ০৯:৩৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪