সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

ইসরাইলকে রাফায় হামলা বন্ধের আদেশ আইসিজের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের রাফায় দখলদার ইসরাইলের চলমান হামলা বন্ধের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে)। শুক্রবার হেগ ভিত্তিক জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইসরাইলকে এ নির্দেশ দেন। খবর আল-জাজিরার।

রায়ে আইসিজের প্রধান বিচারপতি নওয়াফ সালাম বলেন, রাফায় তাৎক্ষণিকভাবে ইসরাইলের যেকোনো হামলা বন্ধ করতে হবে। রাফায় ইসরাইলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতের দারস্থ হয় দক্ষিণ আফ্রিকা। দেশটি দাবি করে, গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে। সেখানে অবিলম্বে হামলা বন্ধ করার দাবি করে দেশটি।

দক্ষিণ আফ্রিকার আবেদন আমলে নিয়ে আজ রাফায় হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন আইসিজের বিচারকরা।আদালতের বিচারকরা বলেছেন, ইসরাইল গাজার বাসিন্দাদের নিরাপত্তার ব্যাপারে যেসব প্রতিশ্রতি দিয়েছে এবং রাফা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়া ব্যবহার করছে সেটিতে তারা সন্তুষ্ট নন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আজ আন্তর্জাতিক বিচার আদালত যে নির্দেশ দিয়েছে— সেটি দেওয়া হয়েছে মূলত যেন গাজার সাধারণ মানুষের অবস্থার আর অবনতি না ঘটে। এছাড়া জাতিসংঘের সর্বোচ্চ এ আদালত এবারই প্রথমবারের মতো দখলদার ইসরাইলকে এমন নির্দেশ দিয়েছে; যেটির মাধ্যমে তাদের সামরিক পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলকে রাফায় হামলা বন্ধের আদেশ আইসিজের

আপডেট সময় : ০৪:১৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪