সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

প্রতিবন্ধী সন্তানকে হত্যা, বাবা-মা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ২০১ বার পড়া হয়েছে

 শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে প্রতিবন্ধী শিশুসন্তানকে (২) বিষ খাইয়ে হত্যার অভিযোগে তার বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ মে) রাতে হবিগঞ্জ জেলার সদর থানাধীন দক্ষিণ চাতুল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। 

শিশুটির বাবার নাম রাশেদ মিয়া ও মা শাপলা বেগম।জানা গেছে, শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের দুই বছরের শিশু ফারিয়া জান্নাত মিলি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে কোনোভাবে চলাফেরা করতে পারতো না। তার বাবা রাশেদ মিয়া ও মা শাপলা বেগম তাকে দেখাশোনা করতে গিয়ে এক সময় অধৈর্য হয়ে পড়ে।

গত শুক্রবার (১৭ মে) বিকেলে শিশু ফারিয়ার মুখে বিষ ঢেলে দেয়া হয়। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়। ঘটনার পর শিশুর বাবা-মা বাড়ি থেকে পালিয়ে যান।পরবর্তীতে শিশুর নানা ওয়াসির মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পরে তারা সন্তান হত্যার বিষয়টি স্বীকার করেন। বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে তাদের কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রতিবন্ধী সন্তানকে হত্যা, বাবা-মা গ্রেফতার

আপডেট সময় : ০২:০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪