সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

জৈন্তা, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে চেয়ারম্যানপদে নির্বাচিত হয়েছেন যারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন :

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের ৩ উপজেলায় মঙ্গলবার (২১ মে) ভোট গ্রহণ সম্পন্ন । ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ২টিতে আওয়ামী লীগ নেতা ও একটিতে বিএনপি’র সদ্য বহিষ্কৃত নেতা বিজয়ী হয়েছেন। আর একটিতে বিজয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা। গতকাল রাত ৮টায় বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই ফলাফল পাওয়া যায়।

গোয়াইনঘাট উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক আহমদকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জেলা বিএনপির বহিস্কৃত (কোষাধ্যক্ষ) নেতা শাহ আল স্বপন। ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৪৫ হাজার ৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৭৭০ ভোট।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাক মজির উদ্দিন। আনারস প্রতীকে তাঁর প্রাপ্ত ভোট ২৮ হাজার ৭১৮। মেিজরর নিকতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকল প্রতীকে শামীম পেয়েছেন ২১ হাজার ৯১১ ভোট।

জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে ৩৭ হাজার ৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র প্রবাসী আবদুল গফ্ফার চৌধুরী কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৯৫৬ ভোট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জৈন্তা, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে চেয়ারম্যানপদে নির্বাচিত হয়েছেন যারা

আপডেট সময় : ০৪:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪