সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শিশুকে যৌ’ন নি’র্যাতন ও হ’ত্যার ঘটনায় চাচা গ্রে’প্তার মাজারে আসা প্রতিবন্ধী তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৩ সিলেট পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮ সিলেটে হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু সিলেটে ওসমানীতে হাম রোগীদের জন্য নতুন ইউনিট ও আইসিইউ চালু সিলেটে ‘হবিগঞ্জ এক্সপ্রেসের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও দগ্ধ হয়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সকল আসামী খালাস প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার

ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, ৩ মোটরসাইকেলে অগ্নিসংযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেট নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি স্থানে দফায় দফায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। জুনিয়রিটি-সিনিয়রিটি নিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদের গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সোমবার (২০ মে) রাত ১০টার দিকে নগরীর হাউজিং এস্টেট, দাড়িয়াপাড়া ও সুবিধবাজার এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন সিপন।

ছাত্রলীগের অপ্রীতিকর এই ঘটনা এমন সময় ঘটেছে যখন জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি দাখিল করতে ঢাকায় অবস্থান করছিলেন।গণমাধ্যমকে ওসি জানান, তিনটি মোটরসাইকেল পোড়ানো হয়েছে ও দু’জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম–পরিচয় জানা যায়নি। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ নেতারা জানান, কয়েক দিন ধরে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ গ্রুপ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। এরই জের ধরে রাত ৮টার দিকে সুবিদবাজার এলাকায় দুপক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। নগরের আম্বরখানা হাউজিং এস্টেট ২ নং রোডে নাঈম আহমদ গ্রুপের কয়েকজন কর্মী-সমর্থক রাহেল সিরাজ গ্রুপের কর্মী ইসফাক নূরের গাড়িতে হামলা চালায়। এ সময় দুপক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে এবং সেটি জিন্দাবাজার এলাকার দাড়িয়াপাড়া পর্যন্ত ছড়িয়ে পড়ে।সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ওই সময় এক কর্মী ছুরিকাহত হন বলে জানা গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ১০টার দিকে দুই পক্ষের উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় দাঁড়িয়াপাড়ায় রাহেল সিরাজের কর্মীরা নাইম গ্রুপের তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের আগেই তা ভস্মীভূত হয়ে পড়ে।

সিলেট কোতোয়ালি থানার ওসি মইন উদ্দিন শিপন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, ৩ মোটরসাইকেলে অগ্নিসংযোগ

আপডেট সময় : ০৪:১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪