সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

জৈন্তাপুরে ২কেন্দ্রে ৭ জনকে সংক্ষিপ্ত বিচার আদালতে অর্থদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ ও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টির অভিযোগে এবং ভোট প্রদানের পর অমোচনীয় কালি প্রদানে অস্বীকৃতি জানিয়ে ভোট কক্ষে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে ২টি মামলায় মোট ৭ ব্যক্তিকে দণ্ড প্রদান করেছেন আদালত।

মঙ্গলবার উপজেলার এম আহমদ পাবলিক উচ্চ বিদ্যালয় ও শিকারখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিলেট এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব এই দণ্ড প্রদান করেন।

এম আহমদ পাবলিক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ এবং প্রিজাইডিং অফিসারের আইনানুগ দায়িত্ব পালনে বিঘ্ন ঘটানোর অভিযোগে দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- মাসুদ আহমদ, মো: রাসেল আহমদ, হাজী মাহমুদুর রহমান, মো: শাহজান হোসেন, মো: আব্দুর রহমান এবং আব্দুর রহিম।

শিকারখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদানের পর অমোচনীয় কালি প্রদানে অস্বীকৃতি জানিয়ে ভোট কক্ষে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ফারুক  আহমদকে ৫ হাজার  টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব-এর স্টেনোটাইপিস্ট-কাম- কম্পিউটার অপারেটর সঞ্জিত শর্মা সাংবাদিকদের বলেন, ভোট কক্ষ হতে হাতেনাতে ধৃত অভিযুক্ত ব্যক্তিগণের দোষ স্বীকারের ভিত্তিতে তাদের এই দণ্ড প্রদান করা হয়েছে। পরবর্তীতে, অভিযুক্ত ব্যাক্তিগণ অর্থদণ্ড পরিশোধ করায় তাদের মুক্তি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জৈন্তাপুরে ২কেন্দ্রে ৭ জনকে সংক্ষিপ্ত বিচার আদালতে অর্থদণ্ড

আপডেট সময় : ০৪:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪