সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪

হবিগঞ্জে অটোরিকশা চালকদের ২ গ্রুপের সংঘর্ষে নিহত ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে অটোরিকশা চালকদের দুই গ্রুপের সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়ালো চারে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।

নিহতরা হলেন, অটোরিকশাচালক আব্দুল কাদির (২৫), সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার সিরাজ মিয়া (৫০), লিলু মিয়া (৫০) ও তার ভাই আনু মিয়া (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার বদির মিয়া ও অটোরিকশাচালক আব্দুল কাদিরের মধ্যে স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার (৯ মে) সকালে বাজারে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। এসময় ম্যানেজার বদির মিয়া অটোরিকশাচালক আব্দুল কাদিরকে মারধর করেন।

বিষয়টি জানাজানি হলে কাদিরের লোকজন জড়ো হতে থাকেন। দুপুর ১টায় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সংঘর্ষ পুরো গ্রামে ছড়িয়ে পড়লে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।সংঘর্ষে কাদির ও সিরাজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান তাদের পক্ষের লিলু মিয়া। সিলেট নেওয়ার পথে মারা যান নিহত লিলু মিয়ার ভাই আনু মিয়া।

খবর পেয়ে বানিয়াচং থানা ও হবিগঞ্জ থেকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে অটোরিকশা চালকদের ২ গ্রুপের সংঘর্ষে নিহত ৪

আপডেট সময় : ০৪:৪৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪