হবিগঞ্জে বানিয়াচং চেয়াম্যান বিজয়ী ইকবাল, আজমিরীগঞ্জ আলাউদ্দিন
- আপডেট সময় : ০২:১৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট শুরু হওয়ার পর ভোটার উপস্থিত কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি।
বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীকে ৪২ হাজার ৪৩৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৮০৩ ভোট।
এছাড়াও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আলা উদ্দিন নির্বাচিত হয়েছেন। তিনি কাপ-পিরিচ প্রতীকে ১৫ হাজার ১৮২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আলী আমজাদ তালুকদার পেয়েছেন ১২ হাজার ৫০৩ ভোট।


















