সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য সবকিছু প্রস্তুত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যে ইতিবাচক সাড়া দিয়েছে তা বিরোধ নিষ্পত্তির ক্ষেত্র প্রস্তুত করেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তেহরানে মন্ত্রিপরিষদের বৈঠকের অবকাশে বুধবার তিনি সাংবাদিকদের বলেন, আমেরিকা ও পশ্চিমারা যদি সত্যিকার অর্থে যুদ্ধবিরতির বিষয়ে তাদের প্রতিশ্রুতি রক্ষা করে তবে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইস্যুটির সমাধানের জন্য সবকিছু প্রস্তুত রয়েছে। 

ইরানের এই শীর্ষ কূটনীতিক বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার চরমপন্থী সরকার স্বাভাবিকভাবেই গাজায় যুদ্ধবিরতির বিরোধী, কারণ যুদ্ধ বন্ধ হলে অধিকৃত দেশগুলোতে রাজনৈতিক সংকট দেখা দেবে। গত মাসে ইসরাইলি সরকারের বিরুদ্ধে ইরানের শাস্তিমূলক সামরিক অভিযানের কথা উল্লেখ করে আমির আবদুল্লাহিয়ান বলেন, সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাস কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়েছিল যে, যুক্তরাষ্ট্র ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তাদের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক ও নিষ্পত্তিমূলক।

তিনি বলেন, ইরান বৈধ প্রতিরক্ষা পাওয়ার অধিকারী এবং এ অঞ্চলের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেসব দেশের সঙ্গে সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্র কোনো ভুল করলে ইরান ওই অঞ্চলে তাদের বিমানঘাঁটি টার্গেট করবে। তিনি আশা প্রকাশ করেন, ইহুদিবাদী সরকারের প্রতি ইরানের প্রতিক্রিয়া ফিলিস্তিনের বর্তমান সংকট নিরসনে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য সবকিছু প্রস্তুত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪