সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে ‘শালিক’প্রতীকের প্রার্থী রাহিনের মতবিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

 সিলেট বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা পরিষদ নির্বাচনের ‘চেয়ারম্যান’ পদে ‘শালিক’ প্রতীকের প্রার্থী, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি শমসাদুর রহমান রাহিন। সোমবার (৬ মে) রাতে পৌর শহরের পুরাণ বাজারস্থ একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় চেয়ারম্যান প্রার্থী শমসাদুর রহমান রাহিন বলেন, ‘আগামী ৮মে নির্বাচনে উপজেলাবাসী ‘শালিক’ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি বিশ্বনাথ উপজেলাকে বাংলাদেশের ‘রোল মডেল’ উপজেলায় পরিণত করতে কাজ করে যাব। দূর্নীতিমুক্ত, রাজনৈতিক সংঘাত ও সামাজিক অবক্ষয় দূরীকরণ, যোগাযোগ-শিক্ষা-স্বাস্থ্যসেবার উন্নয়ননের মাধ্যমে পিছিয়ে পড়া বিশ্বনাথকে এগিয়ে নিয়ে যাব আপনাদের সবাইকে সাথে নিয়ে। প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলায় দক্ষ জনশক্তি তৈরী করার জন্য একটি আধুনিক কারিগরি প্রশিক্ষক কেন্দ্র স্থাপন, সু-সমবন্টনের মাধ্যমে সকল এলাকার উন্নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সরকারি সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে উপজেলা পরিষদকে দূর্নীতিমুক্ত রেখে কাজ করে যাব। নিজেও দূর্নীতির বিষয়ে জিরো টলারেন্সে থাকবে।’

তিনি আরও বলেন, সরকারি কোন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার নির্ধারিত ফি ব্যতিত বাড়তি কোন টাকা পয়সা দিতে হবে না উপজেলাবাসীকে। আমাদের সীমিত সম্পদ দিয়েই সুপরিকল্পনার মাধ্যমে উপজেলার সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করব। একটি পার্ক বা বিনোদন কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহন করব যাতে বিনোদনের জন্য আমাদের উপজেলার ছাত্র-শিক্ষক কিংবা জনসাধারণকে অন্য জায়গায় গিয়ে যাতে লাঞ্চিত হতে না হয়। ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করে বিশ্বনাথ উপজেলাকে একটি আধুনিক যুগোপযোগী উন্নত ‘স্মার্ট উপজেলা’ বিনির্মান করতে  ৮মে অনুষ্ঠেয় নির্বাচনে সবার কাছে ‘শালিক’ প্রতীকে ভোট চান তিনি।

মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী শমসাদুর রহমান রাহিনের সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহিদুর রহমান সাহিদ, যুবলীগ নেতা শফিক আহমদ, আখতার হোসেন ও কয়েছ মিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে ‘শালিক’প্রতীকের প্রার্থী রাহিনের মতবিনিময়

আপডেট সময় : ০১:৫৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪