সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

হবিগঞ্জ বিএনপির ২ নেতা বহিস্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

দলীয় সিদ্ধান্ত অমান্য করে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় নবীগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, পৌর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আব্দুল আলীম ইয়াছিনীকে বহিষ্কার করেছে বিএনপি।

শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়।বহিষ্কার আদেশে বলা হয়- আগামী ২১ মে ২০২৪ তারিখ অনুষ্ঠিতব্য ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় চেয়ারম্যান পদে নবীগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, ভাইস চেয়ারম্যান পদে নবীগঞ্জ পৌর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আব্দুল আলীম ইয়াছিনীকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য- উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন নবীগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু ও ভাইস চেয়ারম্যান পদে মাঠে আছেন নবীগঞ্জ পৌর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আব্দুল আলীম ইয়াছিনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ বিএনপির ২ নেতা বহিস্কার

আপডেট সময় : ০১:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪