সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের উদ্যোগে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর স্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটস্থ দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন- দীর্ঘ প্রায় ৩ দশকে থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করছে জাতিসংঘ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও মুক্ত গণমাধ্যম দিবস পালনের মাধ্যমে গণমাধ্যম তথা সাংবাদিকদের স্বাধীনতার দাবী করা হচ্ছে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, আজও দেশে গণমাধ্যমের স্বাধীনতা পুরোপুরি নিশ্চিত হয়নি। বিভিন্ন ভাবে বারবার গণমাধ্যমকে বাঁধার সম্মুখীন হতে হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তাহলে সুশাসন প্রতিষ্ঠা পাবে। মানবাধিকার রক্ষা পাবে। দেশ এগিয়ে যাবে।

বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন অন্তরায় উল্লেখ করে বক্তারা বলেন, আইনটির অপব্যবহার করে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। সাংবাদিক হয়রানি বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে অথবা সংশোধন করতে হবে। সাংবাদিক এবং গণমাধ্যমকে এই আইন দিয়ে হয়রানি না করার দাবি জানান বক্তারা।সভায় বক্তারা- সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও দেশব্যাপী সাইবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের উপর দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবী জানান।

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সহ-সভাপতি এমদাদুর রহমান চৌধুরী জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, দপ্তর ও পাঠাকার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু ও সদস্য হাবিবা আক্তার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা

আপডেট সময় : ১১:০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪