সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেট মহান মে দিবসের আলোচনা সভায় বঙ্গবন্ধু শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন-সিসিক মেয়র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমজীবী মানুষের জন্য আজীবন সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু শ্রমিকের জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় মে দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছেন। মহান মে দিবস ২০২০ উপলক্ষ্যে সিলেটে বুধবার ০১ মে কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন এবং আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্যে জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে মহান মে দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মু. মাসুদ রানা, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম প্রমুখ।

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য জাতির পিতা তাঁর জীবনের বেশির ভাগ সময় ব্যয় করেছেন উল্লেখ করে সিসিক মেয়র বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের পরিশ্রম ও ত্যাগ অনস্বীকার্য। শোষণহীন সমাজ গঠনে মালিক-শ্রমিক সম্মিলিতভাবে কাজ করতে হবে। শ্রমিকদের সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সিসিক মেয়র।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি জাতির অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখতেন। শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে উন্নত কর্মপরিবেশ তৈরি করে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধুর সে স্বপ্ন পূরণে সবাইকে ভূমিকা রাখতে হবে।মহান মে দিবসের আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসন এবং আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রর উদ্যোগে কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট মহান মে দিবসের আলোচনা সভায় বঙ্গবন্ধু শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন-সিসিক মেয়র

আপডেট সময় : ১২:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪