সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

জেলা তথ্য অফিস সিলেটের সর্বজনীন পেনশন সংক্রান্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে

এমদাদুর রহমান চৌধুরী জিয়া :
২৪ এপ্রিল ২০২৪ তারিখ দুপুর ১২টায় জেলা তথ্য অফিস, সিলেট এর ব্যবস্থাপনায় হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল হলরুমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় সর্বজনীন পেনশন সংক্রান্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো. আল-জুনায়েদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-আইডিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী তামান্না আহমদ।

বক্তারা সর্বজনীন পেনশন বিষয়ে নানাদিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো. আল-জুনায়েদ বলেন-জনগণের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকার সর্বজনীন পেনশন স্ক্রীম চালু করেছে। বিশেষ করে বৃদ্ধ বয়সে যাদের পাশে দাঁড়ানোর মতো কোন লোকবল থাকেনা, তাদের জীবন জীবিকার অন্যতম একটি অনুসঙ্গ হতে পারে এই সর্বজনীন পেনশন। তাই সরকারের দেয়া এই সুযোগকে কাজে লাগিয়ে সকলের ভবিষ্যৎ উজ্জ্বল করতে সকলকে এখনই পেনশন স্কীমে অন্তর্ভূক্ত হওয়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপনসহ সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিস, সিলেট এর উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন বলেন-বয়স্ক পুরুষ ও মহিলাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলকে এই পেনশন স্ক্রীমে অন্তর্ভূক্ত হওয়া জরুরি। কারণ সরকার এই সুযোগ করে দিয়েছেন সর্বস্তরের বয়স্ক মানুষদের সুরক্ষা বিবেচনায়। তাই এই সুযোগকে কাজে লাগাতে সকলকে আহবান জানান তিনি। পাশাপাশি এই সকল বার্তা সর্বস্তরর জনতার নিকট পৌঁছানোর জন্য অনুরোধ জানান উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন। অনুষ্ঠানে সাংবাদিক, এনজিওকর্মীসহ নানা শ্রেণীপেশার পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জেলা তথ্য অফিস সিলেটের সর্বজনীন পেনশন সংক্রান্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪