ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বড় বিপদের আগাম সংকেত ‘মিনি-স্ট্রোক’ বুঝবেন যেসব লক্ষণে ভারত থেকে যুক্তরাষ্ট্রে মানুষ আসেন কেবল ‘সন্তান জন্ম’ দিতে: ট্রাম্প বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির সিলেট আসছেন শুক্রবার প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়াল বিসিএস ক্যাডারে পিছিয়ে সিলেট সিলেট ১৫২ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা সিলেট জ্বালানি সংকটে বাড়ছে লোডশেডিং, অতিষ্ঠ শিক্ষার্থী ও ব্যবসায়ী আলমপুর থেকে ইয়াবাসহ সীমা ও কামাল গ্রেফতার লোডশেডিং নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ,বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলি সেনা কর্মকর্তার মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরাইলের এক সেনা কর্মকর্তা রোববার মারা গেছেন।তার নাম মেজর ডর জিমেল (২৭)। সংরক্ষিত সেনাসদস্য হিসেবে তিনি ইসরাইলের সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করছিলেন।

১৭ এপ্রিল ইসরাইলের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী আরব আল–আরামশে এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়। ওই হামলায় ডর জিমেল ছাড়াও আরও ১৩ সেনাসদস্য ও ৪ বেসামরিক মানুষ আহত হন। হামলার পর এর দায় স্বীকার করে হিজবুল্লাহ।

মেজর ডর জিমেল ইসরাইলি সামরিক বাহিনীর ইতজিওনি ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন। আহত অবস্থায় তাকে নাহারিয়া শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জিমেল মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। রোববার তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এদিকে ১৭ এপ্রিলের ওই হামলার জবাবে উত্তর–পূর্ব লেবাননের বালবেক শহরে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল।এ ছাড়া রোববার দক্ষিণ লেবাননের দুটি ভবনে হামলা চালিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান। ওই ভবনের সঙ্গে হিজবুল্লাহর সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি ইসরাইলের।

৭ অক্টোবর ইসরাইলের হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এ সময়ে ইসলাইল–লেবানন সীমান্তে নিয়মিত পাল্টাপাল্টি হামলায় জড়াচ্ছে ইসরাইল ও হিজবুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলি সেনা কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় : ০৪:১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪