সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের রায়নগরে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে জানান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের শাস্তির দাবি সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে

এবার ইরান ইসরাইল ইস্যুতে মুখ খুললেন খামেনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

ইসরাইলে ইরানের হামলার প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তেলআবিবের বিরুদ্ধে অভিযানের জন্য তেহরানের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেইসঙ্গে শত্রুর মোকাবিলা করার জন্য নতুন সামরিক কৌশল রপ্ত করার আহ্বান জানান। খবর আল-জাজিরার তিনি বলেন, ইসরাইলে কয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বা কতগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে তা মূল প্রশ্ন নয়, আসল বিষয় হলো ইরান ইসরাইলে হামলা করে সাহসিকতার পরিচয় দিয়েছে। 

ইরানের এ হামলার পর ইসরাইল পালটা হামলার হুমকি দিলেও এখনো শক্তিশালী হামলা করেনি। তবে শুক্রবার কয়েকটি ড্রোন হামলা হয়েছে ইরানের ইসফাহানে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ওই হামলা করেছে ইসরাইল। তবে তেহরানের পক্ষ থেকে বলা হচ্ছে, ইসরাইল সরাসরি কোনো হামলা করেনি, ইরানের ভেতর থেকে লোকাল এজেন্টের সহায়তায় কয়েকটি ড্রোন ছুড়েছে। আর ওই ড্রোন আকাশ থেকেই উড়িয়ে দিয়েছে ইরান। 

এদিকে ইরানে ইসরাইলের ওই হামলার দুটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে বিবিসি। এতে গণমাধ্যমটির দাবি, হামলায় ইসফাহানের ওই বিমানঘাঁটির একটি প্রতিরক্ষাব্যবস্থার কিয়দাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরান বলেছে, ড্রোনের সমন্বয়ে চালানো ওই হামলা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সহায়তায় নিষ্ক্রিয় করে দেওয়া হয়। তাতে ইরানের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি। জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি।এর আগে এ মাসের শুরুতে সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরাইলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ কয়েকজন নিহত হন। জবাবে ১৩ এপ্রিল ইসরাইলে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইরান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এবার ইরান ইসরাইল ইস্যুতে মুখ খুললেন খামেনি

আপডেট সময় : ০১:২৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪