সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী সিলেট তালামীযের নাজির বাজার আঞ্চলিক শাখার সভাপতি আল আমিন ও সম্পাদক রাব্বি শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বিভাগীয় কমিশনার মুক্তিযুদ্ধ বাঙালির শ্রেষ্ঠ গৌরবের ইতিহাস সিলেট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে মুক্তিযুদ্ধ বাঙালির শ্রেষ্ঠ গৌরবের ইতিহাস। একাত্তরের ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসেই বাঙালির লালিত স্বপ্নের স্বাধীন বাংলাদেশের আনুষ্ঠানিক ভিত্তিমূল রচিত হয়। সিলেটে জেলা প্রশাসনের আয়োজনে ১৭ এপ্রিল বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি একথা বলেন।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) সৈয়দ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মু. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহফুজা আক্তার শিমুল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল ও ভবতোষ রায় বর্মণ।

বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, বাংলা, বাঙালি, মুক্তিযুদ্ধ ও মুজিবনগর যেন অভিন্ন নাম। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আম্রকাননে স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল, বাঙালির সে স্বাধীনতার সূর্য আবারও উদিত হয়েছিল ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে।

তিনি আরো বলেন, একাত্তরের এ দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথগ্রহণের মধ্য দিয়ে বর্হিবিশ্বে সরকার পরিচালনার প্রাতিষ্ঠানিক রূপ পায়। পরবর্তীতে ত্রিশ লক্ষ শহিদ, দুলক্ষ মা-বোনের সম্ভ্রম ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এ স্বাধীনতা।

বঙ্গবন্ধু সবসময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখতেন উল্লেখ করে তিনি বলেন, তাঁর সে স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঐতিহাসিক মুজিবনগর দিবসে সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।
#

মাসুদ/নোবেল/জহির/২০২৪/১৫:৫০ ঘণ্টা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বিভাগীয় কমিশনার মুক্তিযুদ্ধ বাঙালির শ্রেষ্ঠ গৌরবের ইতিহাস সিলেট

আপডেট সময় : ১২:০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪