সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী সিলেট তালামীযের নাজির বাজার আঞ্চলিক শাখার সভাপতি আল আমিন ও সম্পাদক রাব্বি শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময়

জকিগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

সিলেটের জকিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় এক মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন। অপর মোটরসাইকেলের এক আরোহীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় ঘটে।

নিহতরা হলেন জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), একই গ্রামের জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১) ও বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের মিনারাই গ্রামের রাজু আহমদের ছেলে রেদওয়ান আহমদ ফুয়াদ (১৮)। তিনি বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

তাদের মধ্যে আদিল হোসাইন ও জাকারিয়া আহমদ এক মোটরসাইকেলে ছিলেন। তাদের সঙ্গে ছিলে তাদের গ্রামের সুবহান আলীর ছেলে মিলন আহমেদ (২০)। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় দুটি মোটরসাইকেল দুদিক থেকে আসছিলো। গাড়ি দুটিই বেপরোয়া গতিতে ছিলো। মুহিদপুর এলাকায় এ দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটলে আদিল, জাকারিয়া ও মিলন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিল হোসাইন ও জাকারিয়া আহমদকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, অপর মোটরসাইকেলের আরোহী বিয়ানীবাজারের রেদওয়ান আহমদ ফুয়াদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।লাশগুলোর ময়না তদন্ত হবে বলে জানিয়েছেন পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জকিগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় : ০২:১৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪