সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করলেন জেলা প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রবিতেদন :

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, দেশের অসহায় দুস্থদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদেরকে আর্থিকভাবে সহায়তা দিয়ে দারিদ্র বিমোচনে বিশেষ ভূমিকা রাখছে সরকারি যাকাত ফান্ড। তিনি বলেন, সরকারি যাকাত ফান্ডের অর্থ যথাযথভাবে ইসলামি শরিয়া মোতাবেক ব্যয় করা হয়।গত সোমবার (৮ এপ্রিল) সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট জেলার অসহায় ও দুস্থদের মধ্যে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আরো বলেন, সরকারি যাকাত ফান্ডের অর্থ প্রতিবছর অসহায় দুস্থদের কর্মসংস্থান, শিশু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম, শিক্ষাবৃত্তি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, প্রতিবন্ধীদের পুনর্বাসন, দুস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। তিনি সরকারি যাকাত ফান্ডে যাকাতের একটি অংশ প্রদান করায় বিত্তবানদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিসি) হোসাইন মো. আল-জুনায়েদ ও সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ২০২৩-২০২৪ অর্থবছরের আওতায় সিলেট জেলার ২৬৫ জন দরিদ্র পুরুষ ও মহিলাকে সরকারি যাকাত ফান্ড থেকে ১৫ লাখ ৯০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, ধর্মীয় নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করলেন জেলা প্রশাসক

আপডেট সময় : ০৩:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪