সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী সিলেট তালামীযের নাজির বাজার আঞ্চলিক শাখার সভাপতি আল আমিন ও সম্পাদক রাব্বি শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময়

সিলেটে বজ্রবৃষ্টি সহ ৪৫ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও পূর্বাভাস দেয়া হচ্ছে।

রোববার (৭ এপ্রিল) রাতে দেয়া এক সতর্কবার্তায় সোমবার (৮ এপ্রিল) সকাল ৯টার ভেতর দেশের ১৭ জেলা ও আশপাশের এলাকার ওপর দিয়ে এই ঝড় বয়ে যাওয়ার শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।আবহাওয়া অফিসের ওই বার্তায় বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আট বিভাগেই শিলাবৃষ্টি হতে পারে।নিয়মিত আবহাওয়া বার্তায় জানানো হয়, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

তবে আগামী তিন দিন স্বস্তির বাতাস বইবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এই তিন দিন পর ১০ এপ্রিল থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বজ্রবৃষ্টি সহ ৪৫ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা 

আপডেট সময় : ০৪:২৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪