সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে সবসময় পাশে থাকবে,সমাজ পরিবর্তনে উনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সিসিক মেয়র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : প্রেস বিজ্ঞপ্তি

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে সবসময় পাশে থাকবে সিলেট সিটি কর্পোরেশন। ইমাম-মুয়াজ্জিনরা হচ্ছেন সমাজের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি। প্রতিটি শহরের পাড়া মহল্লা এবং গ্রামে  ইমামরা নেতৃত্ব দেন তারা। সমাজের বিভিন্ন অপকর্ম রোধ করতে ইমাম-মুয়াজ্জিনরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি আরও বলেন, ইমাম-মুয়াজ্জিনরা মাসে ৮ মিনিট ব্যায় করলে সিলেট নগরীকে সুন্দর তিলোত্তমা নগরীতে রূপান্তর করা সম্ভব। শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সৌন্দর্য বর্ধণ ও নিয়মিত কর পরিশোধ করার জন্য প্রতি শুক্রবারে খুতবায় ২ মিনিট আলাপ করলে এ নগরীর চিত্রটাই অনেকটাই বদলে যাবে। একটি নগর অপরিষ্কার থাকলে সেখানে জীবানু, মশা ও রোগ সংক্রামণ বেড়ে যায়। তাই সবার আগে আমাদের আশপাশ পরিষ্কার রাখা জরুরী। এর জন্য সচেতন ইমাম-মোয়াজ্জিনদেরও এগিয়ে আসার অনুরোধ জানান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ইসলামের প্রচারে বঙ্গবন্ধু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতার পর ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, মাদরাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা, টঙ্গীতে বিশ্ব ইজতেমার জায়গার ব্যবস্থা করা, কম খরচে হজের ব্যবস্থা করা, মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক স্থাপন এবং ওআইসির সদস্য লাভ সহ অসংখ্য ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’ জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারনে আমরা শান্তিতে বসবাস করতে পারছি।শনিবার (৫ এপ্রিল)  রাতে নগরীর একটি অভিজাত কনভেশন হলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট মহানগরীর ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান ও ইদ উপহার বিতরণ উপলক্ষে তিনি এসব কথা বলেন।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ইমাম সমিতির সভাপতি মাওলানা শিহাব আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন- সিলেট কর্পোরেশনের প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মাওলানা হোসাইন আহমদ ও মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও সিলেট মহানগরীর ইমাম ও মুয়াজ্জিনগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে সবসময় পাশে থাকবে,সমাজ পরিবর্তনে উনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সিসিক মেয়র

আপডেট সময় : ০১:০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪