সিলেট-ভোলাগঞ্জ সড়কে বাস উল্টে আহত ২০
- আপডেট সময় : ০৪:৫৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :
সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে সাদাপাথর পরিবহন নামক বাস উল্টে অন্তত বিশজন যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।আজ মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সাদাপাথর নামের বাসটি অন্তত বিশ যাত্রী নিয়ে ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রের উদ্দেশে নগরীর আম্বরখানা থেকে রওনা হয়। পথে ধোপাগুল পয়েন্ট পেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। দুর্ঘটনায় অন্তত অর্ধশত যাত্রী আহত হয়েছেন। ৯৯৯-এ ফোন দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। স্থানীয়রা বেশ কয়েকজন আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ এসে বাকিদের উদ্ধার করে।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া জানান, পর্যটকবাহী বাস উল্টে বাসটিতে থাকা সব যাত্রী আহত হয়েছেন। ভোলাগঞ্জ সড়কে সদর উপজেলার ধোপাগুল এলাকায় একটি ব্রিজের কাছে অতিরিক্ত গতিতে মোড় নিতে গিয়ে বাসটি উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়।এর আগে বাকিদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন।ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছে।























