সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

গৃহবধূকে হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ২১৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় রেখা বেগম (২০) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় পাষণ্ড সাবেক স্বামী রিয়াজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার ৩০ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওই মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম।

তিনি জানান, উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের রুহুল আমিনের মেয়ে রেখার সঙ্গে বছরখানেক আগে একই গ্রামের সেলিম মিয়ার ছেলে রিয়াজ মিয়ার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে রেখাকে গত ২ মাস আগে রিয়াজ তালাক দেয়। গত ২৭ মার্চ হঠাৎ রেখার বাবার বাড়িতে এসে তাকে নিয়ে যায় রিয়াজ। এরপর থেকে রেখা নিখোঁজ হন। 

শুক্রবার সকালে স্থানীয়রা একই গ্রামের নওয়াবাগানের একটি টিলায় জঙ্গলের ভেতর গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো বাঁধা অবস্থায় রেখাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে রেখার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনার পর থানায় মামলা হলে শনিবার (৩০ মার্চ) রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদের দিকনির্দেশনায় ও র‍্যাবের সহযোগিতায় হত্যাকাণ্ডের ৩০ ঘন্টার মধ্যে আসামি রিয়াজকে ঢাকার ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রিয়াজ শ্বাসরোধে তার সাবেক স্ত্রী রেখাকে হত্যা করে বলে স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গৃহবধূকে হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেফতার

আপডেট সময় : ০২:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪