সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

তরমুজের দাম নিয়ে কথা-কাটাকাটি, দুপক্ষের সংঘর্ষে অন্তত আহত ১৫ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ২৩৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ শহরে তরমুজের দাম নিয়ে কথা-কাটাকাটি ও এর জের ধরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শায়েস্তানগর বাজারে এ ঘটনা ঘটে। আহত পাঁচজন হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর বাজারে রাজু নামের এক ব্যবসায়ীর কাছ থেকে একটি তরমুজ কেনেন বহুলা গ্রামের সৈয়দ আলী। তরমুজের দাম নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে রাজুর পক্ষ নিয়ে শহরের মোহনপুর এলাকার বাসিন্দারা এবং সৈয়দ আলীর পক্ষ নিয়ে বহুলা গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে পরস্পরের ওপর হামলা করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় দুটি বাড়িতে ভাঙচুর করা হয়। প্রায় ৪০ মিনিট ধরে সংঘর্ষ হয়।

এ সময় শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে পাঁচজন হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নেন।খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) খলিলুর রহমান ঘটনাস্থলে পরিদর্শন করেন।হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, তরমুজ কেনা নিয়ে দুজনের ঝগড়া হয়। এর জের ধরে সংঘর্ষ দুই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তরমুজের দাম নিয়ে কথা-কাটাকাটি, দুপক্ষের সংঘর্ষে অন্তত আহত ১৫ জন

আপডেট সময় : ০৫:৩১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪