সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

র‌্যাব-৯-ট্রেনের টিকিটসহ ৩ কালোবাজারিকে গ্রেফতার করেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ থেকে বিপুল পরিমাণ ট্রেনের টিকিটসহ কালোবাজারি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত সাড়ে দশটার দিকে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শিপন চৌধুরী (৩১), মো. আব্দুল কাইয়ুম (৫৫) এবং মো. জামাল মিয়া (৪২)।শুক্রবার (২৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৯।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন শায়েস্তাগঞ্জ ও মাধবপুর থানাধীন নোয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে র‌্যাব।

এ সময় তাদের নিকট থেকে নিজের ব্যবহৃত স্মার্টফোন ব্যবহার করে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখ ও সময়ের ৪৫ টি আসনের টিকেট, ৩ টি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়।গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় সোপর্দ করা হয়। আগামীতে র‌্যাবের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

র‌্যাব-৯-ট্রেনের টিকিটসহ ৩ কালোবাজারিকে গ্রেফতার করেন

আপডেট সময় : ১০:২২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪