সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শিশুকে যৌ’ন নি’র্যাতন ও হ’ত্যার ঘটনায় চাচা গ্রে’প্তার মাজারে আসা প্রতিবন্ধী তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৩ সিলেট পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮ সিলেটে হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু সিলেটে ওসমানীতে হাম রোগীদের জন্য নতুন ইউনিট ও আইসিইউ চালু সিলেটে ‘হবিগঞ্জ এক্সপ্রেসের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও দগ্ধ হয়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সকল আসামী খালাস প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার

মহান স্বাধীনতা দিবস জাতির পিতার ত্যাগের ফসল- প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীসিলেট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১১০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

মহান স্বাধীনতা দিবসের ইতিহাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গৌরবের। এ ইতিহাস একদিনে রচিত হয়নি, এমনকি কোন ব্যক্তি, দেশ এটি উপহার বা স্বীকৃতি হিসেবেও দেয় নি। এটি বাঙালি জাতির অর্জন এবং বায়ান্নর ভাষা আন্দোলন থেকে ১৯৭১ এর মুক্তিযুদ্ধপূর্ব ঘোষণা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগের ফসল। সিলেটে ২৬ মার্চ মঙ্গলবার কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী একথা বলেন।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পিপিএম-সেবা, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পিপিএম-সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খাঁন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল ও বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ প্রমুখ। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন।

বাঙালি বীরের জাতি উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখে পৃথিবীর অন্যতম শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছেন, আমাদের একটি মানচিত্র ও স্বাধীন ভূখন্ড উপহার দিয়েছেন। এ দেশের মাটি ও মানুষ আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আপনাদের এ বীরত্ব ও অবদানের জন্য দেশের মানুষ আপনাদের চিরদিন শ্রদ্ধাভরে জাতির সূর্যসন্তান হিসেবে স্মরণ করবে।

মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে উল্লেখ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ এ বীর মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণের আশায় মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং দেশকে শত্রুমুক্ত ও স্বাধীন করেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও আপনাদের প্রত্যাশা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে সরকারের পক্ষ থেকে আপনাদের মুক্তিযোদ্ধা ভাতা, বীর নিবাস, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে এসব সুযোগ-সুবিধার পরিধি আরো বৃদ্ধি করা হবে। মুক্তিযুদ্ধের প্রকৃত উদ্দেশ্য ও চেতনাকে বুকে ধারণ করে ২০৪১ সালের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বীর মুক্তিযোদ্ধা, তরুণ প্রজন্ম, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সারাদেশের মতো সিলেটেও যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করা হয়। প্রত্যুষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে তোপধ্বনির মাধ্যমে দিবসটির অনুষ্ঠান শুরু হয়। এর পরপরই বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিলেট চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদ মিনার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যগণের সংবর্ধনা, আলোচনাসভা ও ইফতার মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। এ ছাড়াও মসজিদ, মন্দির, গীর্জাসহ সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

#

জহির/ নোবেল/২০২৪/ ১৬:২০ ঘণ্টা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহান স্বাধীনতা দিবস জাতির পিতার ত্যাগের ফসল- প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীসিলেট

আপডেট সময় : ১০:৪৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪