সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শিশুকে যৌ’ন নি’র্যাতন ও হ’ত্যার ঘটনায় চাচা গ্রে’প্তার মাজারে আসা প্রতিবন্ধী তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৩ সিলেট পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮ সিলেটে হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু সিলেটে ওসমানীতে হাম রোগীদের জন্য নতুন ইউনিট ও আইসিইউ চালু সিলেটে ‘হবিগঞ্জ এক্সপ্রেসের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও দগ্ধ হয়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সকল আসামী খালাস প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় সিলেটে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ভিড় করেন নানা স্তরের মানুষ, শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের জন্মদিন উদযাপন।

শহীদ মিনারে সকাল থেকেই নানা শ্রেণির মানুষের ভিড়। ফুল হাতে শহিদ মিনারে সমবেত হয়েছেন তারা। মিছিল নিয়েও এসেছেন অনেকে। বেলা বাড়ার সাথেসাথে ফুলে ফুলে ঢেকে যায় শহিদ মিনারের পুরো বেদি।

৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় কার্যক্রম। পর্যায়ক্রমে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, সিলেটের ডিআইজি, পুলিশ সুপার, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদসহ বিভিন্ন সমাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ উপলক্ষে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে ছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, র‌্যালী, ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি ইত্যাদি। স্বাধীনতা দিবস উদযাপনে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। রয়েছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নানা কর্মসূচি।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, এমসি কলেজ, সরকারি কলেজসহ সকল প্রতিষ্ঠানেই পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।সকালে সিলেট স্টেডিয়োমে আয়োজন করা হয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠান।স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনার ও এর আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় সিলেটে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস 

আপডেট সময় : ০৯:১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪