সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শিশুকে যৌ’ন নি’র্যাতন ও হ’ত্যার ঘটনায় চাচা গ্রে’প্তার মাজারে আসা প্রতিবন্ধী তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৩ সিলেট পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮ সিলেটে হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু সিলেটে ওসমানীতে হাম রোগীদের জন্য নতুন ইউনিট ও আইসিইউ চালু সিলেটে ‘হবিগঞ্জ এক্সপ্রেসের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও দগ্ধ হয়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সকল আসামী খালাস প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার

সিলেটে দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১২১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেটে থেমে নেই চোরাকারবারীদের তৎপরতা। আবারও প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। গত শনিবার বিকেলে শহরতলীর শাহপরাণ (রহ.) থানার মুরাদপুর পয়েন্টে (সিলেট-তামাবিল বাইপাস) সড়ক থেকে এসব পণ্য জব্দ হয়। এ সময় কাভার্ড ভ্যানসহ আটক হয়েছেন এক চোরাকারবারী।

আটক ওশান কবির মিলন যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খলিলপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহ.) থানার মুরাদপুর এলাকার অভিযান চালায়। এসময় জব্দ করা হয় ২১৫০ পিস ভারতীয় শাড়ি, ২৫০ পিস ভারতীয় থ্রী-পিস, ৪০ পিস ভারতীয় লেহেঙ্গা, ২৪০ জোড়া খেলার বুট জুতা, ৪৯০০ পিস সানগ্লাস ও ৩৭৫ বক্স ভার্জিন রুলিং পেপার। যার আনুমানিক মূল্য ১ কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকা। এ সময় মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ এক চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের হয়েছে।

এর আগে গত শনিবার ভোরে একই এলাকায় পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানে ২৭৮ বস্তা ভারতীয় চিনি উদ্ধারসহ ২ চোরাকারবারী আটক হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় : ০৪:২৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪