সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক

পারিবারিক বিরোধের জেরে যুবক খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেটের জকিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ধানচাল ব্যবসায়ী রুবেল আহমদ (৩৮) নামের একজন খুন হয়েছেন। নিহত রুবেল আহমদ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের হারই মিয়ার ছেলে।

গত শনিবার (১৭ মার্চ) রাত সাড়ে আটটার দিকে পূর্ব বিরোধের জেরে তাকে জকিগঞ্জ সদর ইউনিয়নের কান্দিগ্রামের ফুরু মিয়ার ছেলে সাজু আহমদ (২৩) কুপিয়ে আহত করে। সোমবার রাত ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তিনি মারা যান।জকিগঞ্জ পৌরশহরে পুরনো লঞ্চঘাট রোডে রুহুল আমিন শায়েকের দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন রুবেল আহমদ জুবেল। পূর্ব বিরোধের জেরে শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কান্দিগ্রামের ফুরু মিয়ার ছেলে সাজু আহমদ কাঠমিস্ত্রীর কাজের বাটাইল দিয়ে জুবেলকে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত রুবেল আহমদ জুবেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় জুবেলের ভাই আব্দুল করিম জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল কেটে দেন। তবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপপরিদর্শক (এসআই) মো. জাহেদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পারিবারিক বিরোধের জেরে যুবক খুন

আপডেট সময় : ০৪:৫৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪