সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

সিলেট ফুটপাত-সড়কে বসতে পারবে না হকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেটে হকারদের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে। নগরের লালদীঘিরপাড় এলাকায় ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জন্য সম্প্রতি নির্মিত অস্থায়ী মার্কেটে হকারদের ব্যবসার জায়গা করে দেওয়া হয়েছে। রোববার সকালে এ পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এর ঠিক এক দিন পরেই সিলেট মহানগরের ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযানে নেমেছেন সিলেট সিটি করপোরেশন।

সোমবার (১১ মার্চ) বেলা ২টার দিকে সিসিকের প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেরের নেতৃত্বে মহানগরের আম্বরখানা এলাকা থেকে বন্দরবাজার পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।এসময় হকারদের উচ্ছেদ করে তাদের ব্যবহৃত মালামাল জব্দ করা হয় একই সাথে বেশ কয়েকজনকে জরিমানা করে সিটি করপোরেশন। 

এসময় সিসিক কর্মকর্তারা জানান, যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে নগরীতে ছড়িয়ে—ছিটিয়ে থাকা সকল ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে পুনর্বাসন করতে নিয়মিত এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। ‘যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নির্বাচনি ইশতেহারে নগরবাসীকে প্রতিশ্রম্নতি দেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। তার প্রতিশ্রম্নতি বাস্তবায়নের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।’  

নগরভবন লাগোয়া লালদিঘির পাড়ের মাঠে অস্থায়ী মার্কেটে সিলেট মহানগরের ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের (হকার) পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। প্রায় সাড়ে ৪ একর জায়গা নিয়ে হতে যাওয়া এই মাকের্টে থাকবে প্রায় আড়াই হাজার দোকান ঘর। প্রত্যেক হকারের জন্য ৭ ফুট/৩ ফুট জায়গা বরাদ্ধ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ফুটপাত-সড়কে বসতে পারবে না হকার

আপডেট সময় : ০১:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪