সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

সিলেটে আবাসিক হোটেলে দেহব্যবসা অসামাজিক কার্যকলাপে ২ দিনে ১৯ নারী-পুরুষ আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের পরও আবাসিক হোটেলগুলোতে কিছুতেই বন্ধ হচ্ছে না অসামাজিক কার্যকলাপ। মহানগরের বেশিরভাগ আবাসিক হোটেলে চলছে নারীদের দিয়ে দেহব্যবসা। সর্বশেষ সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১২ তরুণ-তরুণীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

রবিবার (৩ মার্চ) রাত নয়টার দিকে মহানগরের কদমতলী সাকিনস্থ হোটেল সাগর এন্ড রেস্ট হাউজ থেকে তাদের আটক করা হয়।সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, রাত ৯ টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী সাকিনস্থ হোটেল সাগর এন্ড রেস্ট হাউজে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক করে। পরে তাদের মহানগরীর দক্ষিন সুরমা থানার মাধ্যমে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপদ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- রুজিনা বেগম(৩৮), রুজিনা আক্তার নূপুর (২৬), লতা আক্তার(২৮), খালেদা আক্তার (৩৫), বৃষ্টি বেগম (২৭), মরিয়ম বেগম (২২), মোঃ সাচ্চু মিয়া শান্ত (২৭), গোলাম কিবরিয়া (৪৮), দুলন মালাকার (৩০), সাঈদ হোসেন এলিল (২৪), মোঃ মাশরাফি (২১),  মতিউর রহমান (৩৭)।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এর আগে শনিবার (২মার্চ) সন্ধ্যারাত সোয়া ৮ টার দিকে সিলেট মহানগরের তালতলার হোটেল সুফিয়ায় (আবাসিক) অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ৭ যুবক-যুবতীকে আটক করেছে সিলেট মহানগর ডিবি পুলিশ। আটককৃতরা হলেন- মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ভানুগাছ এলাকার কবির হোসেনের ছেলে তানভীর হোসেন (১৯), বড়লেখা উপজেলার উত্তর পাকনা গ্রামের মতিউর রহমানের ছেলে আব্দুল জব্বার(২৭), সুনামগঞ্জ সদর থানার সরদারপুর গ্রামের  মো.সেলিম মিয়ার ছেলে মাজহারুল ইসলাম(২১), দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার ধরমপুর গ্রামের মইন উদ্দিনের ছেলে রাফি আহমদ(২৪), একই উপজেলার করিমপুর গ্রামের ইসমাইল আলীর মেয়ে রুবিনা বেগম(২১), গোয়াইনঘাটের হাদারপাড় গ্রামের ছেরাগ আলীর মেয়ে লুতফা বেগম(৩০), সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ধনপুর গ্রামের  আতাউর রহমানের মেয়ে শাহীনা আক্তার(২১)।

আটক ১৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপি উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে আবাসিক হোটেলে দেহব্যবসা অসামাজিক কার্যকলাপে ২ দিনে ১৯ নারী-পুরুষ আটক

আপডেট সময় : ০৫:৩৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪