সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান মাইলস্টোন ট্র্যাজেডি: ইউনূস-আসিফ নজরুল-রিজওয়ানাদের বিরুদ্ধে মামলার আবেদন স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যু দণ্ড- সিলেটে ও সুনামগঞ্জে পাথর উত্তোলন নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কোম্পানীগঞ্জে ভারতীয় বিস্কুটসহ আটক ২ সিলেটে পরিবহণ শ্রমিকদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় শ্রমিকের মৃত্যু শাহজালাল (রহ.) মাজারে দেশ-বিদেশ থেকে আগত হাজারো ভক্ত-অনুরাগীর মিলনমেলা প্রধানমন্ত্রীর পক্ষে মাজারে গিলাফ ছড়ালেন সিসিক প্রশাসক কর্মশালায় সিসিক প্রশাসক শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক এসএমপির ৮ মাসের তৎপরতায় বড় ধরনের সাফল্য

পুলিশ পদক পেলেন-এসপি নূরুল আমীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

পহেলা ডিসেম্বর ২০২২ থেকে ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সাহসিকতা’ পেয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান এসপি নূরুল আমীন।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এর আগে ২০১৯ সালে পিপিএম (সেবা) পদক ও ২০২০ সালে ‘আইজিপি ব্যাজ’ পেয়েছেন তিনি। মোহাম্মদ নূরুল আমীন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের মাস্টার মমদু মিয়ার পুত্র। বর্তমানে তিনি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি মিরপুর) ডিএমপি ঢাকায় কর্মরত রয়েছেন। 

সম্প্রতি তিনি অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হয়েছেন। এছাড়াও তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাইন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মোহাম্মদ নূরুল আমীন জনবান্ধব পুলিশিং, কর্মদক্ষতা ও বিরোধ নিষ্পত্তিসহ জনকল্যাণে কাজ করায় পরপর ৩ বার ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নির্বাচিত হয়েছেন। এদিকে, মোহাম্মদ নূরুল আমীন চাকরিতে যোগদানের পর থেকেই সততা ও দক্ষতার সাথে কাজ করে আসছেন। নিরাপদ সড়ক চাই আন্দোলনে তিনি গান গেয়ে ছাত্রছাত্রীদের মন জয় করে সকলের প্রশংসা পান। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশ পদক পেলেন-এসপি নূরুল আমীন

আপডেট সময় : ১১:৪৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪