সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

খেলাধুলায় জয় পরাজয়ের চেয়েও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ-জনপ্রশাসন সচিব সিলেট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিনিধি :

মানসিক বিকাশে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত। এতে তাদের শারীরিক বিকাশের পাশাপাশি মেধা-মননের বিকাশ ঘটে। এজন্য ক্রীড়াক্ষেত্রে জয় পরাজয় চিন্তা না করে অংশগ্রহণ করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সিলেটে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ২৪ ফেব্রুয়ারি শনিবার বিভাগীয় কমিশনার কার্যালয় এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, সিলেট আয়োজিত বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এ কথা বলেন।

বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এ. কে. এম আবদুল্লাহ খান। এছাড়াও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও পরিচালক (স্থানীয় সরকার) মো. আসিব আহসান, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার জেলা প্রশাসকগণ, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সুদূরপ্রসারী চিন্তাভাবনা ও কর্মপরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আজকের শিক্ষার্থী, প্রতিযোগিরাই হবে মূল হাতিয়ার। আজকের নবীনরাই আগামীর বাংলাদেশ পরিচালনা করবে, তাদের হাত ধরেই দেশ পৌঁছে যাবে উন্নত, শিক্ষিত, ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশে। পুরস্কারপ্রাপ্তসহ সকল অংশগ্রহণকারীর খেলার মাঠের এ শিক্ষা ও অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে উল্লেখ করে তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ক ও খ ক্যাটাগরিতে বালক ও বালিকা দল অংশগ্রহন করে। এতে পৃথক পৃথকভাবে ১০০,২০০ ও ৪০০ মিটার দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ ও বর্ষা নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খেলাধুলায় জয় পরাজয়ের চেয়েও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ-জনপ্রশাসন সচিব সিলেট

আপডেট সময় : ০৩:৩২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪