সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান মাইলস্টোন ট্র্যাজেডি: ইউনূস-আসিফ নজরুল-রিজওয়ানাদের বিরুদ্ধে মামলার আবেদন স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যু দণ্ড- সিলেটে ও সুনামগঞ্জে পাথর উত্তোলন নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কোম্পানীগঞ্জে ভারতীয় বিস্কুটসহ আটক ২ সিলেটে পরিবহণ শ্রমিকদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় শ্রমিকের মৃত্যু শাহজালাল (রহ.) মাজারে দেশ-বিদেশ থেকে আগত হাজারো ভক্ত-অনুরাগীর মিলনমেলা প্রধানমন্ত্রীর পক্ষে মাজারে গিলাফ ছড়ালেন সিসিক প্রশাসক কর্মশালায় সিসিক প্রশাসক শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক এসএমপির ৮ মাসের তৎপরতায় বড় ধরনের সাফল্য

কোষ্ঠকাঠিন্যের সমাধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৮৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

কোষ্ঠকাঠিন্য শব্দটির সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত। যখন একজন ব্যক্তি সহজে মলত্যাগ করতে পারেন না, সাধারণত এক থেকে দুই দিন পরপর মলত্যাগ করেন এবং মল শুষ্ক ও শক্ত হয়, সে অবস্থাকেই কোষ্ঠকাঠিন্য বলা হয়।চিকিৎসকদের মতে, কারও যদি সপ্তাহে তিনবারের কম পায়খানা হয়, তখন এ অবস্থাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়। অন্যান্য ঋতুর চেয়ে শীতকালে কোষ্ঠকাঠিন্য একটু বেশি দেখা দেয়।

কেন হয়

খাবারে আঁশের পরিমাণ কম থাকলে বৃহদান্ত্র খাবার থেকে পানি শোষণ করে। এর ফলে মল শুষ্ক ও শক্ত হয়ে যায়।

বৃহদান্ত্রের চারটি অংশ আছে। এর মধ্যে সিগময়েডে সবচেয়ে বেশি ও শেষবারের মতো পানি শোষিত হয়। তাই মল যখন বের হয়, তখন প্রথম অংশের মলটুকু তুলনামূলক বেশি শুষ্ক ও শক্ত হয়। মল বৃহদান্ত্রে যত বেশি সময় থাকবে, তত বেশি পানি শোষিত হবে এবং মল বেশি শুষ্ক ও শক্ত হবে।

জটিলতা

কোষ্ঠকাঠিন্য এক থেকে তিন মাসের বেশি স্থায়ী ও ঘন ঘন হলে পাইলস, অ্যানাল ফিশার, মলদ্বার বেরিয়ে আসা, পেটফাঁপা ও অরুচির মতো কিছু জটিলতা তৈরি হতে পারে।

কোষ্ঠকাঠিন্যের কারণ

  • মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্নতা।
  • কায়িক শ্রম না করা।
  • যথেষ্ট পানি ও অন্যান্য তরল পান না করা।
  • নিয়মিত ফাইবার বা আঁশসমৃদ্ধ শাকসবজি ও মৌসুমি ফল না খাওয়া।
  • অনিদ্রা।
  • চা-কফি, ফাস্ট ফুড ও ভাজাপোড়া খাবার বেশি গ্রহণ করা।
  • আয়রন, ক্যালসিয়াম ও ব্যথানাশক ওষুধ খেলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে।
  • কিছু রোগের কারণে হতে পারে, যেমন থাইরয়েড বা কোলনের সমস্যা।

যেভাবে খাদ্যাভ্যাসে সমাধান

  • আপেল, পাকা কলা, নাশপাতি ও আঙুরে যথেষ্ট আঁশ থাকে। পাকা পেঁপে, পাকা বেলের শরবত ও অ্যালোভেরা জুস—এ খাবারগুলো কোষ্ঠকাঠিন্যে ওষুধের মতো কাজ করে।
  • সব ধরনের শাক বেশি খেতে হবে। যেমন পুঁইশাক, পালংশাক, লালশাক ও কচুশাক।
  • সবজির মধ্যে ঢ্যাঁড়স, পেঁপে, ফুলকপি, পাতাকপি ও কচুরলতি বেশ উপকারী।
  • পরিপাকতন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির জন্য নিয়মিত টক দই খেতে হবে।
  • দিনে দুই থেকে তিনবার তোকমা দানা, ইসবগুলের ভুসি বা চিয়া সিড খাওয়া খুব উপকারী।
  • ঘন ঘন পরিমিত পরিমাণে পানি পান করতে হবে। সেই সঙ্গে পানির চেয়ে গাঢ়, যেমন মধু, টক দই, বেলের শরবত, পেঁপের শরবত, অ্যালোভেরা জুস ও আখের রস পান করতে হবে।
  • আয়রন ও ক্যালসিয়াম–জাতীয় ওষুধের কারণে হয়ে থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
  • পান্তা কোষ্ঠকাঠিন্য নিরাময়ে বেশ কার্যকর।
  • শর্করা হিসেবে লাল আটা, লাল চাল খাবার তালিকায় রাখতে চেষ্টা করতে হবে।

যেসব খাবার বাদ দেবেন

  • কম আঁশযুক্ত খাবার বাদ দিতে হবে। যেমন কাঁচকলা, ময়দার তৈরি খাবার।
  • চা-কফি, পিৎজা, ফাস্ট ফুড, চিপস, চকলেট ও ভাজাপোড়া খাবার খাওয়া যাবে না।
  • গরু বা খাসির মাংস এড়িয়ে চলতে হবে।
  • রান্নায় মসলার পরিমাণ কমাতে হবে। ভাজি বা ভুনা খাবারের বদলে কম মসলাযুক্ত রান্না করা খাবার খেতে হবে।
  • কিছু শুকনা খাবার পরিহার করতে হবে। যেমন মুড়ি, চিড়া, গুঁড়া দুধ ও বিস্কুট। নুডলস, পাস্তার মতো খাবার খাবেন না।
  • মোহাম্মদ ইকবাল হোসেন, জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোষ্ঠকাঠিন্যের সমাধান

আপডেট সময় : ০৬:৫১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪