সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান রাজধানীতে আজ চালু হচ্ছে ‘পিং ক বাস’ চালক সুপারভাইজার যাত্রী-সবাই নারী সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে জিনিয়া ডেস্ক ও ড্রোন কার্যক্রম পরিদর্শন সিলেটে সচেতনতা সৃষ্টির মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শাহ পীর কেল্লা বাবার মাজারের দানবাক্সে ১ কোটি ৩ লাখ টাকা সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৫, প্রাণহানী ২ হবিগঞ্জে থানায় আটকের ২১ ঘন্টা পর মুক্তি পেল আলোচিত সেই’ মাহদি সিলেট উপশহর থেকে বিদেশী নকল টাকাসহ আ*ট*ক ২ সিলেটের রায়নগরে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে জানান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের শাস্তির দাবি সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক

অনুমতি ছাড়া হজ করলে ১৫ লাখ টাকা জরিমানা, হতে পারে জেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকার জন্য পর্যটক এবং নিজেদের নাগরিকদের সতর্কতা করল সৌদি আরব।এর জন্য শাস্তির বিধান করেছে দেশটি। নিরবচ্ছিন্ন ও সুন্দরভাবে হজ মৌসুম শেষ করতেই এ বিধান জারি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর যারা এ আইন ভঙ্গ করবেন, তাদের ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকার সমান।

শুক্রবার সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে এই সতর্কতা জারি করেছে। খবর গালফ নিউজের।প্রতিবেদনে বলা হয়েছে, অনুমতি ছাড়া হজ পালন করা বেআইনি। আর যারা এ আইন ভঙ্গ করবেন, তাদের ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে। এমনকি যে বা যারা অনুমতিবিহীন ব্যক্তিদের মক্কায় পরিবহণ করে ধরা পড়বেন, তাদেরও ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেসব প্রবাসী হজ মৌসুমের এই আইন ভঙ্গ করবেন, তাদের প্রথমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে। কারাভোগের পরে নিজ দেশে তাদের ফেরত পাঠানো হবে। পাশাপাশি পরবর্তী ১০ বছরে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে তাদের ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হবে। এ ছাড়া এই আইন ভঙ্গকারীদের পরিচয় স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে। যেন তাদের আশপাশের সবাই চিনে রাখতে পারেন।

প্রসঙ্গত, ইসলামের অন্যতম স্তম্ভ হজ। নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক ও শারীরিকভাবে সুস্থ মুসলিম নর-নারীর জন্য জীবনে একবার হলেও হজ করা ফরজ। প্রতি বছরই হজ পালন করতে পবিত্র মক্কা নগরীতে সমবেত হন লাখ লাখ মানুষ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ হজ করতে যান। পাশাপাশি সৌদির স্থানীয় মানুষও পবিত্র হজ পালন করে থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অনুমতি ছাড়া হজ করলে ১৫ লাখ টাকা জরিমানা, হতে পারে জেল

আপডেট সময় : ০৬:২৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪