সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

শিশুর সামনে ধূমপান করলেই দেড় লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

আমিরাত সরকার ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করার জন্য নতুন কিছু বিধি-নিষেধ জারি করেছে। দেশটির শিশু অধিকার সংক্রান্ত ওয়াদিমা আইন অনুযায়ী, শিশুর সামনে ধূমপান করাকে বেআইনি ঘোষণা করা হয়েছে। 

এক্ষেত্রে কোনো পাবলিক বা প্রাইভেট গাড়িতে কিংবা কোনো আবদ্ধ স্থানে ১২ বছরের কম বয়সী কোনো শিশুর সামনে ধূমপান নিষিদ্ধ বলে বিবেচিত হবে।দুবাই ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস বলছে, সরকারের এই নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে তাকে দিতে হবে ৫ হাজার দিরহাম জরিমানা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকার সমাপরিমাণ। 

এই আইনের কারণ হিসেবে জানা যাচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বলেছে কেউ ধূমপান না করলেও সে যদি ধূমপানের সংস্পর্শে আসে তবে তার স্বাস্থ্যেও ক্ষতিকর প্রভাব পড়ে। ফলে শিশুদের সামনে ধূমপান করলে তাদের স্বাস্থ্যগত ক্ষতি হতে পারে। এই ক্ষতি এড়াতেই মূলত ধূমপায়ীদের দূরত্ব বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে।

গণমাধ্যমটি বলছে, এই নিষেধাজ্ঞার পাশাপাশি অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক কিংবা নিকোটিন-জাতীয় কোনো পণ্য বিক্রি করাও নিষিদ্ধ করেছে দেশটির সরকার।এই নিষেধাজ্ঞা অমান্য করলে দিতে হবে ১৫ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৪ লাখ টাকার কাছাকাছি। আর জরিমানা না দিলে ভোগ করতে হবে ৩ মাসের কারাদণ্ড।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিশুর সামনে ধূমপান করলেই দেড় লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৪১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪