সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ

ছয় দিনের সফরে সিলেট আসছেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি ছয় দিনের সরকারি সফরে সিলেট আসছেন।বুধবার (২১ ফেব্রুয়ারি) ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে সকাল ৮টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সরাসরি তিনি সকাল সাড়ে ৮টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রভাতফেরিতে অংশগ্রহণ ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন। পরে সকাল ১০টায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ  শেষে টিলাগড়স্থ বাসভবনে রাত্রিযাপন করবেন।
 
সফরের ২য় দিন বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় বিমানযোগে ঢাকায় পৌঁছে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দুপুর আড়াইটার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসবেন। সেখান থেকে বিকেল ৩টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কৃষি ব্যাংকের গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রতিমন্ত্রী।সফরের ৩য় দিন শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বালাগঞ্জ ও ওসমানীনগর খেলোয়াড় কল্যাণ সংস্থার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধ উৎসব-২০২৪ এ অংশগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় বিশ্বনাথ তাহির আলী উচ্চ বিদ্যালয়ে অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ঐদিন রাতে আম্বরখানা মনিপুরী পাড়ায় নিশিতা কোম্পানীর বার্ষিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে টিলাগড়স্থ বাসভবনে রাত্রিযাপন করবেন।
 
সফরের ৪র্থ দিন শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্বনাথে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের অন্তর্ধান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরে সকাল ১১টায় উত্তর বিশ্বনাথ আমজাদ উল্যাহ ডিগ্রি কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দুপুর ২টায় সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলীর বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যোগদান করবেন। ঐদিন বিকেল ৩টায় বিশ্বনাথ প্রগতি উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে টিলাগড়স্থ বাসভবনে রাত্রিযাপন করবেন।
 
সফরের ৫ম দিন রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট এয়ারপোর্ট রোড-সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে টিলাগড়স্থ বাসভবনে রাত্রিযাপন করবেন।সফরের ৬ষ্ঠ দিন সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্য সিলেট থেকে যাত্রা করবেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সহকারি সচিব সৈয়দ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছয় দিনের সফরে সিলেট আসছেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

আপডেট সময় : ০৫:৩৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪