সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

যোগ দিলেন সিসিক’র নতুন সিইও ইফতেখার আহমেদ চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ ১৭২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেট সিটি কর্পোরেশনের নতুন সিইও ইফতেখার আহমেদ চৌধুরী কর্মস্থলে যোগদান করেছেন।গত রবিবার (২১ জানুয়ারি) সকালে তিনি নতুন কর্মস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান সিসিক’র উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।পরে তিনি মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে দেখা করতে তার অফিসে গেলে সেখানে তাকে মেয়র স্বাগত এবং ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।দুপুরের দিকে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিইও ইফতেখার আহমদ চৌধুরী সিটি কর্পোরেশনের শাখা প্রধানদের সাথে এক বৈঠকে মিলিত হন।
 
এসময় তারা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও প্রকল্প নিয়ে দীর্ঘ আলোচনা করেন। নগরীরবাসীর সার্বিক কল্যাণে জনদুর্ভোগ হ্রাসে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।এসময় মেয়র বলেন, আমাদের নতুন সিইও একজন অভিজ্ঞ মানুষ। তিনি আমাদের সাথে থাকায় টিমওয়ার্ক আরও গতিশিল হবে বলে আমি বিশ্বাস করি।

জবাবে সিইও ইফতেখার আহমদ চৌধুরী বলেন, নতুন দায়িত্ব নিয়ে আবার নগরভবনে ফিরতে পারায় আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আগেও এখানে কাজ করেছি। আশা করছি নতুন দায়িত্বে সবাইকে নিয়ে নগরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে সক্ষম হবো।
 
উল্লেখ্য, এর আগে ইফতেখার আহমেদ চৌধুরী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের পারসোনাল সেক্রেটারি (পিএস) হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবেও দায়িত্ব পালন করেছেন।সর্বশেষ তিনি ঢাকা (দক্ষিণ) সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (যুগ্মসচিব) ছিলেন। গত ৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব এ টি এম শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ঢাকা (দক্ষিণ) সিটি কর্পোরেশন থেকে সিলেট সিটি কর্পোরেশনে বদলি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যোগ দিলেন সিসিক’র নতুন সিইও ইফতেখার আহমেদ চৌধুরী

আপডেট সময় : ০১:৫৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪