সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ প্রত্যাশিত শুরুটা পায়নি,প্রতিপক্ষ আয়ারল্যান্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ ১৭৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : অনলাইন সংস্করণ

ভারতকে হারানোর লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিয়েছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে লক্ষ্য পৌঁছাতে পারেনি। নিজেদের প্রবল প্রতিপক্ষ ভারতের বিপক্ষে বেশ বড় ব্যবধানেই হেরেছেন বাংলাদেশের যুবারা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ প্রত্যাশিত শুরুটা পায়নি তা আর বলার অপেক্ষা রাখে না। মানসিকভাবেও কিছুটা হয়তো ধাক্কাই খেয়েছেন মাহফুজুর রহমান রাব্বি-আশিকুর রহমান শিবলীরা। 

মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ের পর ভারতের কাছে খুব একটা হুমকি হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। আর সেই হারের ক্ষত না শুকোতেই এবার বাংলাদেশের সামনে ডু অর ডাই ম্যাচ।বাংলাদেশ সময় সোমবার দুপুরে শুরু হওয়া ম্যাচে জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। যারা কিনা প্রথম ম্যাচেই মার্কিন যুক্তরাষ্ট্রকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। এই ম্যাচ কোনো কারণে হারলে ফিরতি টিকিট কাটতে হতে পারে বাংলাদেশের জুনিয়রদের। 

যদিও প্রতিপক্ষ হিসেবে অপেক্ষাকৃত সহজ একটা ম্যাচই অপেক্ষা করছে এশিয়ান চ্যাম্পিয়নদের সামনে। তবে এই ম্যাচেও হেলাফেলার সুযোগ নেই রাব্বি-মারুফদের। পরের রাউন্ডে যাওয়া এবং সুপার সিক্সে বোনাস পয়েন্ট যোগের জন্য, হারাতে হবে আইরিশদের।আয়ারল্যান্ডকে হারিয়ে তাই প্রথম জয় খুঁজে নেওয়ার বিকল্প নেই বাংলাদেশের সামনে। অবশ্য হারলেও সুযোগ থাকবে পরের রাউন্ডে ওঠার। কিন্তু সুপার সিক্সে গ্রুপপর্বের পয়েন্ট যোগ করার নতুন নিয়মে, শেষ চার পৌঁছানোর জন্য এই ম্যাচে জয় একান্ত দরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ প্রত্যাশিত শুরুটা পায়নি,প্রতিপক্ষ আয়ারল্যান্ড

আপডেট সময় : ০৫:১৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪